স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে প্রায় কোটি টাকা মূল্যের ১.৭৫০ কেজি ওজনের ১৫টি সোনার বারসহ এক পাচারকারী আটক হয়েছে। আটককৃত নাম রানা হামিদ (২৬) । সে বেনাপোলের খলসি গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে। সে দীর্ঘদিন ধরে ইজি বাইক চালানোর ছদ্মবেশে সোনা পাচার করে আসছিল।বৃহস্পতিবার সকাল খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পাঁচভূলট সীমান্তে থেকে তাকে আটক করেন।
বিজিবি সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পাঁচভূলট সীমান্তের ১৭/৭-এস এর ১০০ আর পিলার থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভূলট গ্রাম থেকে রানা হামিদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি ৭৫০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯৩ হাজার টাকা।
খুলনা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী বলেন, গোপান সংবাদের মাধ্যমে জানতে পারি এক যুবক বিপুল পরিমাণে সোনার নিয়ে শার্শা পাঁচভূলট সীমান্তের দিকে যাচ্ছে। এ সময় পুটখালী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কামালের নেতৃত্বে একদল সৈন্যদলকে সেখানে পাঠায়। সেখানে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫ টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন এক কেজি ৭৫০ গ্রাম। এসব স্বর্ণের মূল্য প্রায় ৯০ লাখ টাকা। দুপুরে আটকদের বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।