স্টাফ রিপোর্টার:মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি কর্তৃক বছর ব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন কার্যক্রমের অংশ স্বরুপ আজ ৩০ মার্চ মঙ্গলবার সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত যশোর শার্শা উপজেলার শালকোনা বিওপিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় পাঁচ শতাধিক দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা প্রদান করেন।এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ ও প্রদান করেন বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সেলিম রেজা, বিজিবিএম, পিএসসি. ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এই ক্যাম্প পরিচালনা করা হয়। নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় পাঁচ শতাধিক স্থানীয় জনগোষ্ঠীর কে এই সেবা প্রদান করা হয়। এসময়ে করোনা সর্তকতা মূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়। সকল সেবা গ্রহীতার মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। আগামী দিনগুলোতে বিজিবি বিভিন্ন সময় সীমান্ত অঞ্চলে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে যাবে।