দেশের বহুল আলোচিত মহিউদ্দিন হত্যায় আ:লীগ নেতা কারাগারে

নিউজটি শেয়ার লাইক দিন

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর গ্রামের ডা. গোলাম মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মুজিব সেনা ঐক্যলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লুৎফর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে সোমবার লুৎফর ও তার এক ভাইকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিলেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বিচারপতি শেখ মো. জাকির হোসাইন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার লুৎফর রহমান ও তার ভাই মামলার ছয় নম্বর আসামি মো. হাবিবুর রহমানকে ছয় সপ্তাহের জন্য জামিন দিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হলে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। সোমবার শুনানি নিয়ে বিচারক তাদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে লুৎফরের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলামসহ পাঁচ আইনজীবী। হত্যা মামলার বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন ও তার সহযোগী আরো চারজন আইনজীবী।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর লুৎফর রহমানের নেতৃত্বে সালিশের মধ্যে পিটিয়ে হত্যা করা হয় গোলাম মহিউদ্দিনকে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *