যশোরে যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোরের খোলাডাঙ্গা এলাকা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় বাচ্চু গাজী (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে খোলাডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে যশোর কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত বাচ্চু গাজী সদর উপজেলার সুতিঘাটা কামালপুর গ্রামের রবিউল গাজীর ছেলে। সে পেশায় একজন লেদ মিস্ত্রি।নিহতের বুকে ও পিটে ৮-১০ টি ছুরিকাঘাত  করে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই রিপন জানায়, বাচ্চু গাজী পেশায়়় একজন লেদ মিস্ত্রি । মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় কাজের উদ্দেশ্যে। এরপর সে রাতে আর ফেরেনি। সকালে তার বন্ধু-বান্ধবের কাছে ফোন দিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে বুধবার বেলা ১২ টার দিকে পুলিশের মাধ্যমে জানতে পারি যশোর খোলাডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে বন্ধু বান্ধবের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনাা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।

 

কোতোয়ালী মডেল থানার এসআই মনির হাসান জানান, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে পুলিশ তদন্ত করে দেখছে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে পুলিশ তদন্তের জন্য মাঠে নামবে। এবং খুব শিগগিরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ মাঠে নামবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *