যশোর পৌর নির্বাচন হচ্ছে ৩১ শে মার্চে

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠতি হতে যাচ্ছে আগামী ৩১ শে মার্চে।

 

এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ মার্চ । এ পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং সাধারন আসনের কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বুধবারে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

যশোর সদর পৌরসভায় পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু ৯ ফেব্রুয়ারি এ নির্বাচন স্থগিতের নির্দেশ দেন উচ্চ আদালত।

সীমানা সংক্রান্ত জটিলতা এবং ভোটার তালিকা হালনাগাদ না করায় যশোর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে রিট করায় নির্বাচন স্থগিত করা হয়েছিল।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *