বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কামরুজ্জামান বাচ্চু বিপুল ভোটে জয়ী হয়েছেন।এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান বাচ্চু দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন চার হাজার দুশ’ ৫৫ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী জগ প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার একশ’ আট ভোট। ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী আব্দুল হাই মনা দুশ’ ৭৪, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইনামুল হক হাতপাখা প্রতীকে দুশ’ ৫২ এবং লাঙ্গল প্রতীকের মহম্মদ আলী পেয়েছেন ২৮ ভোট।বাঘারপাড়ায় ফের মেয়র হলেন কামরুজ্জামান বাচ্চুবাঘারপাড়ায় ফের মেয়র হলেন কামরুজ্জামান বাচ্চু
কাউন্সিলরদের মধ্যে বিজয়রা হয়েছেন এক নম্বর ওয়ার্ডে ফয়সাল আহমেদ (৪০৬), দু’ নম্বর ওয়ার্ডে শাহীন আলম (৫৫৬), তিন নম্বর ওয়ার্ডে খবিউর রহমান (৩৯৩), চার নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম শরিফ (১৯৬), পাঁচ নম্বর ওয়ার্ডে ওলিয়ার রহমান (২৬১), ছয় নস্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম উজ্জল (৩৩৩), সাত নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম (৪০৪), আট নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম (৩৭২) এবং নয় নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমেদ (২৭৬)।
এদিকে, সংরক্ষিত নারী ওয়ার্ডে নির্বাচিতরা হলেন এক নম্বর ওয়ার্ডে সম্পা রানী সরকার (১০৪৫), দু’নম্বর ওয়ার্ডে নমিতা রানী শর্মা (৬৬১) এবং তিন নম্বর ওয়ার্ডে তাসলিমা খাতুন (৯০১)।
নিবাচনে সাত হাজার চারশ’ ৯২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ছয় হাজার দুশ’ ৪৬ জন। ভোট বাতিল হয়েছে তিনশ’ ২৯টি।
পাঁচজন মেয়র প্রার্থী ছাড়াও এই নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জনসহ মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
কামরুজ্জামান বাদশা জানান, আওয়ামী লীগ সরকার আমাকে দ্বিতীয় বার মনোনয়ন দিয়ে আমাকে ঋণী করেছে। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছিলাম। বাঘারপাড়ার জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে জয়ী করেছেন। আমি জনগণের ভালোবাসার ফসল হিসেবে দ্বিতীয় বার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছি। আমার দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা ভালোবাসার ফলে এ জয়লভ সম্ভব হয়েছে ।