মণিরামপুরে চা দোকানি খুন

নিউজটি শেয়ার লাইক দিন

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে এক চা দোকানীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে দোকান খোলার জন্য বাড়ি থেকে বের হন এ চা দোকানি। সকাল আটটার দিকে মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামে একটি ধানক্ষেতে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর মনিরামপুর থানা পুলিশকে খবর দিলে সাথে সাথে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে। এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশ ।

নিহত জালাল বিশ্বাস (৫০) মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।

 

যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যরা বলছেন ‘ভোর ৬টা ২০ মিনিটের দিকে দোকান খোলার জন্য বাড়ি থেকে বের হন জালাল।’

এরপর সকাল ৮টার পর তার মরদেহ পাওয়া যায় গ্রামের ঈদগাহের পাশের এক ধানক্ষেতে। এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ বলেন তিনি।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করেছে। তবে কারা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে সে বিষয় নিয়ে নিহতের পরিবারের সাথে কথা হয়েছে। তবে তারা এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায় কাউকে অভিযোগ করেননি। তবে পুলিশের পক্ষ থেকে হত্যাকারীদের ধরার জন্য জোর চেষ্টা চলছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *