মানিকগঞ্জে সিএনজি-বাসের মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

নিউজটি শেয়ার লাইক দিন

মানিকগঞ্জ সংবাদদাতা:মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জন সহ ৭ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলার দৌলতপুর উপজেলার মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুকুন্দপুর এলাকায়।

নিহতরা হলেন- হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় তারা দৌলতপুর থেকে মানিকগঞ্জে যাচ্ছিলেন। দুপুর পৌনে ৩টার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই সাতজন নিহত হন।

তিনি বলেন, ‘নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *