কুমিল্লা সংবাদদাতা: দৈনিক জনতার সহসম্পাদক ও নিউজ বাংলাদেশের মফস্বল সম্পাদক গোলাম আক্তার ফারুকের (কবি ফারুক আফিনদী) বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ফারুক আফিনদীর গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে চাচতো ভাই ৩ প্রতিবন্ধী সন্তানের বাবা মহিউদ্দিনকে চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে সালিশ চলাকালে লুৎফর গং পিটিয়ে হত্যা করে। মহিউদ্দিন হত্যা মামলায় আসামিরা বাঁদিকে হত্যা মামলাা না করার জন্য হুমকি-ধামকি দেন। বাদী হুমকি-ধামকি পরোয়া না করে আদালতে মামলাা দায়ে করেন। এরপর ঘটনার ১৬ দিন পর গোলাম আক্তার ফারুকের (কবি ফারুক আফিনদী) তার দুই ভাইসহ চাচাতো ভাই-ভাতিজাদের বিরুদ্ধে এ হয়রানিমূলক মামলা দায়ের করেন মহিউদ্দিন হত্যাকাণ্ডের প্রধান আসামি মুজিবসেনা ঐক্যলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লুৎফর রহমানের স্ত্রী শাহানাজ পারভীন।
গত ২৬ নভেম্বর ওই নারী বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ ও মেম্বার আলফাজ উদ্দিনের উপস্থিতিতে পরিমাপ চলার সময় মামলার ১ নম্বর আসামি মুজিবসেনা ঐক্যলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে দিনে দুপুরে গোলাম মহিউদ্দিন কে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ নভেম্বর (শনিবার) নিহতের স্ত্রী মাফিয়া বেগম বাদী হয়ে মেঘনা থানা একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর পরই আসামিরা বাদীর পরিবারকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন আসামিরা।