চৌগাছায় ‘ব্লাড এইড ব্যাংক যশোর’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজটি শেয়ার লাইক দিন
স্টাফ রিপোর্টার, যশোরঃযশোরের চৌগাছায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “ব্লাড এইড ব্যাংক যশোর”র দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার সৈয়দপুর এস কে মাধ্যমিক বিদ্যালয়ে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওসি রিফাত খান রাজীব।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব। বিশেষ অতিথি ছিলেন চৌগাছায় প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টুসহ প্রমূখ।
দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসায় সহযোগিতা করেছে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার যশোর। ডা.মোঃ মাহমুদুল হাসান পান্নু, ডা.মোস্তাফিজুর রহমান মুকুল, ডা.মোঃ আবু বক্কর সিদ্দিক ও ডা. আফসানা ফেরদৌস মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন। এসময় ৪৫০জন রোগীকে চিকিৎসা ও ৬শ জনের মাঝে মাস্ক প্রদান করা হয়।
এসময় সংগঠনের সভাপতি নাহিদ হোসেন সৈকত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাহুলসহ সংগঠনটির ৭০ জন সদস্য মেডিকেল ক্যাম্প-এ উপস্থিত ছিলেন।
২০১৯ সালের ১৫ই নভেম্বর “রক্ত দিয়ে গড়ি মানবতার বন্ধন” শ্লোগানকে সামনে রেখে সৈকত, আশরাফুলসহ ৭ জন বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে “ব্লাড এইড ব্যাংক যশোর” নামক সংগঠটি নিয়ে যাত্রা শুরু করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক আহমদ আলী, সাবেক বিজিবি কর্মকর্তা নুরুল ইসলাম, এসকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আকবর আলী, সহকারি শিক্ষক জিল্লুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *