ঝিকরগাছায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় ৯০০ গ্রাম গাঁজাসহ সাদ্দাম হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঝিকরগাছা উপজেলার ইসলামপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর সদস্যরা তাকে এসব মাদকদ্রব্যসহ আটক করেন। আটক সাদ্দাম হোসেন শার্শার নাভারন কাজির বেড় এলাকার রবিউল ইসলাম রবির ছেলে।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারএস এম সরোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে ঝিকরগাছা উপজেলার ইসলামপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। বিকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *