বাঘারপাড়ায় ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

বাঘারপাড়া সংবাদদাতা:যশোরের বাঘারপাড়ায় ট্রাকচাপায় সোয়াইব হোসেন (১০) নামে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া-খাজুরা সড়কের নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোয়াইব উপজেলার রায়পুর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করে পুলিশ  দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে়ে জানিয়েছেন, মঙ্গলবার দুপুরের উপজেলার রায়পুরর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী শুয়াইব সহ আরো দুই শিশু শিক্ষার্থী তিনটি বাইসাইকেল করে তিনজনে রায়পুরের দিকে যাচ্ছিল।নলডাঙ্গা এলাকায় পৌঁচ্ছেলে বাঘারপাড়ার দিক থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-১৬-২৮০২) একটি ধানবোঝাই ট্রাক সোয়াইবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ঘাতক ট্রাকটির চালক ও সহকারী পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *