ফ্রান্সে সন্ত্রাসী হামলায় আরও তিনজনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক:ফ্রান্সে সন্ত্রাসী হামলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি বাংলা।বৃহস্পতিবার দুপুরে ফ্রান্সের নিস শহরে ছুরি চালিয়ে এক যুবক ওই তিনজনকে হত্যা করে। এ ঘটনায় পুলিশের গুলিতে ওই সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানিয়েছে নিসের মেয়র।

শহরের মেয়র ক্রিশ্চিয়ান এসট্রসি বলেন, বৃহস্পতিবার দুপুরে ফ্রান্সে নিস শহরের”নত্রে ডেম গির্জার মধ্যে প্রবেশ করে উগ্রবাদী মুসলিম কিশোর গির্জার প্রার্থনাকারীদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় এক জনকে গলা কেটে হত্যা করে। বাকি দুজনকে বুকে ও পিঠে উপযুক্তপরি খুঁচিয়ে হত্যা করে।

উল্লেখ্য গত একসপ্তাহ আগে ফ্রান্সের একটি বিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে শিক্ষার্থীদের বোঝানোর জন্য মহানবীর সাল্লাহু সালামের একটি কার্টুন প্রকাশ করে এক শিক্ষক। এর কয়েকদিন পরে ওই শিক্ষককে রাস্তার পাশে শিরশ্ছেদ করে হত্যা করে এক যুবক। ওই যুবককেও গুলি করে হত্যা করে ফ্রান্সের পুলিশ। এ ঘটনায় ফ্রান্স জুড়ে ব্যাপক আন্দোলন লক্ষ করা যায়। এক পর্যায়ে ফ্রান্সের সরকার ভবিষ্যতে আরও মহানবী সাল্লামের কার্টুন প্রকাশ করা হবে বলে জানান। তাতেই বাধে বিপত্তি। প্রেসিডেন্টের এমন বক্তব্যের পরে মুসলিম বিশ্বের দেশগুলোতে চলছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়াল ম্যাক্রোর বিরুদ্ধে প্রতিবাদ। এ ঘটনার তিন দিনের মধ্যে ফ্রান্সের আবারও ধরনের ঘটনা ঘটলো। বিষয়টি ভাবিয়ে তুলেছে আন্তজাতিক বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *