গুলশানের স্পা-তে অভিযান:১২ নারীসহ আটক ২৮

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:রাজধানীর গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১২ জন পুরুষ ও ১৬ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরো জানানজানান, এই স্পা সেন্টারে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন নিপীড়নমূলক কাজ চলে আসছিল।

গুলশান থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় ওই স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্পার নামে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় ১২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরাধে ও দমন আইনে ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা দায় গুলশান থানার এসআই ওলিয়ার রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ দুপুরের মধ্যে তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *