নিজস্ব প্রতিনিধি: পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, “শর্ত সাপেক্ষে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।”
করোনাভাইরাস সংকটকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ায় সরকার। সেই লক্ষ্যে গত ১ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হয়। দেশজুড়ে যাত্রী কল্যাণ সমিতি আন্দোলনের ফলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাস মিনি বাসের ভাড়া পূর্বের ভাড়ায় রাখার অনুরোধ জানান।