পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে পূর্বের ভাড়া

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, “শর্ত সাপেক্ষে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।”

করোনাভাইরাস সংকটকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ায় সরকার। সেই লক্ষ্যে গত ১ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হয়। দেশজুড়ে যাত্রী কল্যাণ সমিতি আন্দোলনের ফলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বাস মিনি বাসের ভাড়া পূর্বের ভাড়ায় রাখার অনুরোধ জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *