বাংলাদেশে আটকে থাকা ৩১৭৮ ভারতীয় নাগরিকের দেশে প্রবেশ

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: বিভিন্ন সময়ে ভারত থেকে বাংলাদেশে এসে (কোভিড 19) করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকে থাকা ৩১৭৮ ভারতীয় নাগরিকের দেশে প্রবেশ করেছে।গত এক সপ্তাহে ধরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরে গেছেন। । ভারত সরকারের আরোপিত নতুন শর্ত মেনে দেশে ফিরে গেছেন এসব যাত্রীরা। এ সময়ের মধ্যে ভারত থেকে বাংলাদেশে এসেছেন ৪৮১ জন বাংলাদেশি।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের কারণ দেখিয়ে ২৭ মার্চ থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। এতে করে ভারতীয় পাসপোর্ট যাত্রীরা আটকা পড়েন বাংলাদেশে। ১৮ আগস্ট ভারতীয় হাই কমিশনারের অনুমতিপত্রও সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশের শর্ত জুড়ে দেয় ভারত সরকার। এই শর্ত মেনে গত ১৮ আগস্ট সকাল থেকে ভারতে ফিরে যেতে শুরু করেন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা।

ভারতীয় নাগরিক নির্মল আনন্দ বলেন, আমি ৪ মাস আগে খুলনাতে বেড়াতে গেছিলাম আমার বোনের বাসায়। এর মধ্যে করোনা ভাইরাসের কারণে লকডাউন এর কবলে পড়ে দেশে ফিরতে পারেনি। ভারত সরকার নতুন করে শর্তারোপ করেন। সেই শর্ত মেনেই আজ সকালে ভারতে প্রবেশ করতে যাচ্ছি।

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের অফিস ইনচার্জ আহসান হাবীব জানান, করেনা ভাইরাসের কারণে ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ সে দেশে করেনা ভাইরাসের কারণে পাসপোর্ট যাত্রীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এ নিষেধাজ্ঞা ভারতীয় পাসপোর্ট যাত্রীর ক্ষেত্রেও বহাল থাকে। যে কারণে বাংলাদেশ হাজার হাজার ভারতীয় পাসপোর্ট যাত্রী আটকা পড়ে। গত এক সপ্তাহ আগে নতুন শর্ত সাপেক্ষে  নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে ভারতীয় পাসপোর্ট যাত্রীর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে থাকে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *