করোনার ভ্যাকসিন পেতে ভারতের সেরামের সাথে বেক্সিমকোর চুক্তি

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে ভারতের সেরামের সাথে বেক্সিমকোর চুক্তি স্বাক্ষর করেছে।চারটি দেশে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চলছে।

এ বছরের শেষে অক্সফোর্ডের ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন পেতে পারে। ভ্যাকসিন উৎপাদনকে এগিয়ে নিতে সেরাম ইনস্টিউটে বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মা। এর ফলে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন দ্রুত পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।

বেক্সিমকো ফার্মা জানায়, দেশে যত ভ্যাকসিন লাগবে, তা সরবরাহের চেষ্টা করবে বেক্সিমকো।

সেরাম ইনস্টিউটের প্রধান নির্বাহী আদর সি পুরাওয়ালা এবং বেক্সিমকো ফার্মা লিমিটেডের প্রিন্সিপাল শায়ান এফ রহমান যৌথ বিবৃতিতে বলেছেন, অত্যন্ত আশাব্যঞ্জক এই ভ্যাকসিন যাদের বেশি প্রয়োজন, আগেভাগেই তাদেরকে দেয়া হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *