বেনাপোলে ৫৭ টি স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন
নিজস্ব প্রতিনিধি:যশোরের বেনাপোলে ৫৭ টি স্বর্ণের বারসহ  বানেছা খাতুন (৪৫)  নামেএক নারী স্বর্ণ পাচারকারীকে আটক  করেছেব গাড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বেনাপোল সাদিপুর প্রাইমারি স্কুলের সামনে থেকে তাকে আটক করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃত নারী সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী। সে দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচারের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেে বিজিবি। জব্দকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ২০০ গ্রাম।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, গোপন সংবাদের মাধ্যমে  জানতে পেরে রাতে বানেছা কে সাদিপুর প্রাইমারিিিি স্কুলের সামনে থেকে আটক করা হয়। তারপর বিজিবি ক্যাম্পে নিয়ে তার দেহে তল্লাশি করে  ৫৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ২০০ গ্রাম । স্বর্ণের বাজার মূল্য ৫ কোটি ৭০ লাখ টাকা। রাতেই পাচারকারীর নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ মামুন খান নারীকে পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *