বেনাপোলে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: বেনাপোলে ১কেজি গাঁজাসহ মাসুদুর রহমান (২০) নামে এক মাদক ব্যবসায়ী  আটক হয়েছে। সে বেনাপোল খড়িডাঙ্গা বৃত্তিআচরা  গ্রামের আইজুদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানান র‌্যাব সদস্যরা

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন বলেন, আজ দুপুরে গোপন সংবাদের মাধ্যমে  বেনাপোপোর্ট থানাধীন নামাজ গ্রাম আব্দুর রাজ্জাক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ মাসুদুর রহমানকে আটক করা হয়। বিকালে তার নামে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *