ওসি প্রদীপ এমপি বদি সিন্ডিকেটের মাদক কারবারের সাথে প্রত্যক্ষভাবে জড়িত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ডে নিদের্শক প্রদীপ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কক্সবাজারের বহুল আলোচিত-সমালোচিত সাবেক এমপি বদি মাদক কারবারে জড়িত ছিলেন। তাছাড়া টেকনাফে মাদক ব্যবসায়ী ও সাধারণ লোকের জিম্মি করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ওসি প্রদীপ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর সিন্ডিকেটের সক্রিয়ভাবে সহযোগিতা করেছে এমপি বদির ফূফা হায়দার আলী, প্যানেল মেয়র আবু সৈয়দ  , পৌর এলাকার স্বর্ণ ব্যবসায়ী সজল। প্রথমে ওসি প্রদীপের একান্ত আস্থাভাজন এস আই ফখর জামান,এ এস আই জামশেদ,এ এস আই সুজিত,এসআই মশিউর রহমান,এস আই মিঠুন চক্রবর্তী,এসআই আমির হোসেন, এএসআই সাইফ হোসেন, এসআই কাজী মাহমুদ,  কনস্টেবল মহিউদ্দিন আজিজ ও টেকনাফে কমিউনিটি পুলিশের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল হোসেন এর মাধ্যমে লোকজনকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয় থানাতে। এরপর তাদের উপর অমানুষিক নির্যাতন চালায় ।তাদের বিরুদ্ধে আনা হয় মাদক ব্যবসায়ের। এবং দাবি করা হয় মোটা অংকের টাকা। টাকা দিতে অপারগতা স্বীকার করলে তাদেরকে ভয় দেখানো হয় ক্রসফায়ারের। এমনকি ওসি প্রদীপ নিজেকে লাইমলাইটে নিয়ে আসার জন্য অনেক নিরীহ মানুষকে ক্রসফায়ারে দিয়েছে । পুলিশের হাতে বিভিন্ন সময়  উদ্ধার হওয়া মাদক বৌদির ফুফা হায়দার আলীর মাধ্যমে  বিক্রি করা হতো

টেকনাফের একাধিক ব্যক্তি জানান এখানে এমন কোন লোক নাই যে ওসি প্রদীপের হাত থেকে নিষ্ক্রিয় পেয়েছে। সে প্রতিদিন তার থানার পুলিশ সদস্যদের দিয়ে মহল্লায় মহল্লায় রাতের আধারে হানা দিয়ে লোকজন থানায় তুলে নিয়ে আসতো। থানায় নিয়ে এসে তাদের উপরে অমানুষিক নির্যাতন চালাতো।দাবিকৃত টাকা দিলেই তাদেরকে ছেড়ে দেয়া হতো। আর এই সব টাকা নেয়া হতো তারি তৈরিকৃত থানার বাইরে আর এক সিন্ডিকেট এমপি বদির ফূফা হায়দার আলী, প্যানেল মেয়র আবু সৈয়দ, পৌর এলাকার স্বর্ণ ব্যবসায়ী সজল এর মাধ্যমে। এভাবে ওসি প্রদীপ মানুষকে জিম্মিি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর এসব টাকা দিয়ে চট্টগ্রামে তিনি স্ত্রী চুমকির নামে ছয় তলা বাড়ি তৈরি করেছেন। রয়েছে স্ত্রীর নামে একাধিক বাড়ি, গাড়ি, ফ্লাট,জমি প্লট । দেশের বাইরে রয়েছে একাধিক আলিশান বাড়ি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে গোয়েন্দা ও দুদক তদন্তে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *