কারাগারে কয়েদিদের আক্রমণের শিকার ওসি প্রদিপসহ ৭ পুলিশ

নিউজটি শেয়ার লাইক দিন

কক্সবাজার সংবাদদাতা:কক্সবাজারের কারাগারে থাকা ওসি প্রদীপ সহ ৭ পুলিশ কয়েদিদের আক্রমণের শিকার হয়েছেন। এসব কয়েদিদের মধ্যে অনেকেই টেকনাফ থানার বিতর্কিত ওসি প্রদীপের করা মামলার আসামি। সেই প্রদীপ তাঁদের সঙ্গী হওয়ার পর থেকেই কয়েদিরা তাদের উপর কয়েক দফা আক্রমণ করেছে। তবে আক্রমণগুলো গুরুতর নয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

কারা সূত্রগুলো জানায়,শত শত কয়েদি অধীর অপেক্ষায় ছিলেন প্রদীপের কারাগারে ঢোকার দৃশ্যটি একটু হলেও অবলোকন করতে। কিন্তু তাঁদের সেই ইচ্ছা পূরণ হয়নি আদালতের কার্যক্রম সারতে দেরি হওয়ার কারণে। রাত ১০টার পরই আদালত থেকে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ সাত পুলিশ আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে নিয়মানুযায়ী কারাগারের সব ওয়ার্ড বন্ধ হয়ে গিয়েছিল।
জানা গেছে, বন্দিদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করে কারা কর্তৃপক্ষ ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ সাত আসামিকে আলাদাভাবে রাখার ব্যবস্থা করেছেন। এর পরও গতকাল সকাল থেকেই বন্দিরা ওসি প্রদীপের নাম ধরে চিৎকার করে নানা কথা বলেন। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় সাত আসামিকে সকাল থেকে ওয়ার্ডের বাইরে বের হওয়ার সুযোগ দেওয়া হয়নি।

কারাগারের তত্ত্বাবধায়ক মোজাম্মেল হোসেন বলেছেন, ওসি প্রদীপ সহ সাত পুলিশ সদস্যকে কারাগারে নেয়া হবে এই তথ্য জানার পরে কারাগারে কয়েদিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। কিন্তু অনেক রাতে তাদেরকে কারাগারে আনা হয়। সে কারণেই তাদের উদ্দীপনায় অনেকটাই ভাটা পড়ে। কয়েকজন কয়েদি সকালে কয়েকজন পুলিশের উপর আক্রমণ করে। তবে সেটা গুরুত্ব গুরুতর নয় বলে তিনি জানান

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *