বেনাপোলে ৫১পিস ভারতীয় মোবাইলসহ যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের  বেনাপোলের সাদিপুর সীমান্ত  ৫১ পিস ভারতীয় মোবাইল ফোনসহ বাবু (২৭) নামে এক যুবক আটক হয়েছে। শুক্রবার (৭ই আগস্ট) সন্ধ্যায় সাদিপুর সীমান্ত এলাকা থেকে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে আটক করে । সে বেনাপোল বড়আঁচড়া গ্রামের ইদুর ছেলে।।

বেনাপোল আন্তর্জাতিক বিজিবি চেকপোস্টের সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে বাবুকে এ বিপুল পরিমান মোবাইল ফোন সহ আটক করা হয়। আটককৃতের নামে অবৈধ মালামাল পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *