যশোরে নিখোঁজ সেনা সদস্য নববধূসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

 

স্টাফ রিপোর্টার: যশোর সেনানিবাসের সৈনিক মোঃ ইসাহাক জামান (২১) গত ২৩ শে জুলাই যশোর সেনানিবাস থেকে ১২ দিনের ছুটি নিয়ে  নিখোঁজ হন। সে সিলেটের মৌলভীবাজার কমলগঞ্জ থানার হোমেরজান গ্রামের নুরুজ্জামান এর ছেলে। ছেলে নিখোঁজের ঘটনায় ইসাহাক এর বাবা নুরুজ্জামান পরের দিনই মৌলভীবাজার ও যশোরে নিখোঁজের একটি ডায়েরি করেন ।এর পরপরই যশোরের গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে যশোরের একটি বাসা থেকে এক নববধূসহ ইসাহাককে আটক করেন।

যশোর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মারুফ হোসেন জানান, জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম ডিবি’র অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সোমেন দাশের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী থানাধীন চাচড়া মধ্যপাড়া আলাউদ্দীন (মনু) এর বসত বাড়ী থেকে শুক্রবার সন্ধ্যায় নববধূসহ ইসাহাককে আটক করা হয়।

জানা যায়, গোপনে আলাউদ্দীনের মেয়ে সাহারা পারভীন জ্যোতিকে বিবাহ করে আত্মগোপন হয় সৈনিক ইসহাক। পরে  কোতয়ালীথানা পুলিশের মাধ্যমে যশোর মিলিটারী পুলিশের নিকট হস্তান্তর করা তাকে হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *