ঝিকরগাছায় ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় ১২ কেজি গাঁজাসহ বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজু শেখ (৪২) গ্রেফতার হয়েছে। সে বেনাপোল পাটবাড়ী এলাকার মৃত ইয়াকুব আলী শেখের ছেলে।

শুক্রবার (২৪ই মে) বেলা দুইটার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা টু পদ্মপুকুর রোডে জামালের ধানক্ষেতের ডিপ মেশিনের সামনে অভিযান চালিয়ে ঝিকরগাছা থানা পুলিশ তাকে এ বিপুল পরিমাণে মাদকদ্রব্য সহ গ্রেফতার করেন।

অন্যদিকে রাবেয়া বেগম (৪২) নামে সাজাপ্রাপ্ত এক নারী আসামীকে ঝিকরগাছা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে তিনি ঝিকরগাছা কৃষ্ণনগর এলাকার আলী আহাম্মেদের স্ত্রী।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১২ কেজি গাঁজা সহ বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজু শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছে। আগামীকাল দুপুরে তাকে আদালত হস্তান্তর করা হবে। এছাড়া সাজাপ্রাপ্ত এক নারী আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *