স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় এক কেজি গাঁজাসহ মিঠু মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার রাত নটার দিকে উপজেলার মাগুরা উপজেলা নওদাগ্রাম অভিযান চালিয়ে যশোর গোয়েন্দা পুলিশের ( ডিবি )পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে মাদকদ্রব্যসহ আটক করে। আটক মিঠু মিয়া ঝিকরগাছা নওদা গ্রামের শুকুর আলীর ছেলে। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ সদস্যরা।
যশোর গোয়েন্দা ডিবি পুলিশের অফিস ইনচার্জ সমেন দাস বলেন,যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে বৃহস্পতিবার দিবাগত রাত নটার দিকে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের নওদা গ্রামের রাস্তার উপরে অভিযান চালিয়ে মিঠু মিয়া কে আটক করা হয়। এরপর তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ১ কেজি গাজা জব্দ করা হয়। মিঠু মিয়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলে তিনি জানান।