বেনাপোলে বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল : বেনাপোল খোকন হোসেন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার ৬টার দিকে নামাজ গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার বেনাপোল পোর্ট থানা পুলিশা। খোকন শার্শার স্বরুপদা গ্রামে মৃত রনক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় স্থানীয়রা ওই ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায় ।সাথে সাথে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে একটি আম গাছ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ইমন খান জানান, সন্ধ্যায় স্থানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তবে ঝুলন্ত লাশের সিনড্রোম দেখে বোঝা যাচ্ছে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে অধিকর্তা অনুসন্ধান চলছে। তাছাড়া ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ই  বলা যাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *