৯ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে পিতার আত্মহত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

সিরাজগঞ্জ সংবাদদাতা:  ৯ বছরের কন্যা শিশু তাঞ্জিম খাতুন রাকা কে শ্বাসরোধ করে হত্যা করে পিতা মনজুরুল হক রাজিব (৩৬) নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার (১২ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে।

রাজিব উপজেলার ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রীও শিক্ষকতা পেশায় জড়িত।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সম্প্রতি রাজিব তার চাচার কাছ থেকে জমি ক্রয় করেছেন। কিন্তু সেই জমি বুঝিয়ে না দেওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এ অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে বসতঘরের একটি কক্ষে নিজের মেয়েকে শ্বাসরোধে হত্যার পর একই কক্ষে গলায় দড়ি দিয়ে তিনিও আত্মহত্যা করেন। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার আড়ালে অন্য কোন ঘটনা আছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। তাছাড়া ময়নাতদন্ত পরে বলা যাবে এর সাথে অন্য কোন ঘটনা আছে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *