স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক ৪টি অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল, ১১০ বোতল এ্যালকোহল যুক্ত বিয়ার এবং ৩ বোতল বাংলা মদসহ পাঁচজন আটক হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদের আটক করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (১১ মার্চ ২০২২খ্রিঃ) রাত নটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস, এসআই লিটন কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা উপজেলার বাগআঁচড়া রাড়ীপুকুর জাকির হোসেনের বাড়ির পাশে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন ইছাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোজাহিদুল ইসলাম (২৩) ও রুদ্রপুর গ্রামের রবিউল হোসেন এর ছেলে ইমরান হোসেন (২২)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯০ লাখ টাকা।
অভিযান-২
শুক্রবার (১১ মার্চ ২০২২খ্রিঃ) রাত সাড়ে দশটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস, এসআই লিটন কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা উপজেলার সেতাই গ্রামের শাহাবুদ্দিন এর বসত ঘরের পিছনে অভিযান তিন বোতল মদ ছাড়া সিরাজুল ইসলাম (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক সিরাজুল ইসলাম সেতাই গ্রামের মৃত্যু হাতেম আলীর ছেলে।
অভিযান-৩
শনিবার (১২ মার্চ ২০২২খ্রিঃ) রাত সাড়ে দশটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস, সংগীয় এসআই লিটন কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী সদর উপজেলার পৌরসভা বেজপাড়া নিউ এক্সটেনশন রোড এলাকার খান সাবাহ আল আব্দুল্লাহ @ রাতুল (২৪) বাড়িতে অভিযান চালিয়ে তাকে ১১০ পিস অ্যালকোহলযুক্ত মদ সহ আটক করে। আটক রাতুল বেজপাড়া নিউ এক্সটেনশন রোড, বাসা নং-৯৫৩ এর মালিক আব্দুল মান্নান খানের ছেলে।
অভিযান-৪
শনিবার (১২ মার্চ ২০২২খ্রিঃ) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই রাজেশ কুমার দাশ এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা টিম কোতয়ালী থানার নিউ মার্কেট উপশহর লালটুর ভাতের হোটেলের সামনে অভিযান চালিয়ে তিন বোতল ফেনসিডিলসহ রবিউল আমীন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী রবিউল-নতুন উপশহর, (সেক্টর-৭, প্লট-জি ১০) এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার বলেন, আটককৃতরা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জেলার উপরোক্ত স্থানে দফায় দফায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।