৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:চট্টগ্রামে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা হলেন সুজন চাকমা এবং বোয়াইজা চাকম। শুক্রবার সকালে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে বোয়াইজা চাকমা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অপর একটি অভিযান চালিয়ে সুজন চাকমা নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধ স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এর আগে বেশ কয়েকটি চালান তারা ঢাকা ও চট্টগ্রাম নিয়ে আসে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *