৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক আসামী- আব্দুল জলিল (৪২) সে মৃত সুলতান বিশ্বাসের ছেলে এবং পলাতক আসামী মোঃ সজিব হোসেন সে  মৃত নাসির উদ্দিনের ছেলে। তারা দু’জনই বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৫ নভেম্বর) বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল জানান, বৃহস্পতিবার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের সজীবের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা আছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সজীবের বাড়িতে অভিযান চালালে তার ঘরের খাটের নিচ থেকে দুই পুটলি (৪ কেজি) গাজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওই বাড়ির মালিক সজিবের নামে পলাতক আসামি হিসেবে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পর্যটন মোটেল এর সামনে আব্দুল জলিল নামের একজনের দেহ তল্লাশিকালে তার পেটে অভিনব কায়দায় বাঁধা অবস্থায় দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *