৩ কোটি টাকা মূল্যের ১৭ টি স্বর্ণের বারসহ যুবক আটক 

নিউজটি শেয়ার লাইক দিন

৩ কোটি টাকা মূল্যের ১৭ টি স্বর্ণের বারসহ যশোরে যুবক আটক

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ৩ কোটি টাকা মূল্যের দুই কেজি ওজনের ১৭ টি স্বর্ণের বারসহ যশোরে সঞ্জয় সরকার (৩৭) নামে এক  যুবক হয়েছে। 

বৃহস্প্রতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকার হাসান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা এ বিপুল পরিমাণে স্বর্ণের বারসাহ তাকে আটক করেন। আটক সঞ্জয় ফরিদপুরের বোয়ালমারী ধূলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।

বৃহস্পতিবার বিকালে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের সদর দপ্তর।

বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন,

বিজিবি জানায়, বৃহস্পতিবার বেলা ১১:৩০ টার দিকে গোপন সংবাদে তারা জানতে পারি ঢাকার ধোলাইপাড় থেকে এক পাচারকারী স্বর্ণের একটি বড় চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর হয়ে সাতক্ষীরায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির একটি দল নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকায় অবস্থান করে। এসময় ওই পাচারকারীকে হাসান ফিলিং স্টেশনের সামনে আসলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৭ টি স্বর্ণেরবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার টাকা। তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বিকালে তাকে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *