যশোর দুই আসনে জামায়াতের সংসদ সদস্য পদে মনোনয়ন পেলেন ডাঃ ফরিদ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর দুই (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থীতা হিসাবে মনোনয়ন পেয়েছেন ড.মোসলেহ উদ্দিন ফরিদ।

বুধবার (১০ই সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।

ড.মোসলেহ উদ্দিন ফরিদ ১৯৬১ সালে যশোর শহরের খড়কি পীরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা যশোর সরকারি এমএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক শরিফ হোসেন। তিনি সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে উপমহাদেশে পাঠাগার আন্দোলন গড়ে তোলায় যার অসামান্য অবদান রেখেছিলেন। তিনি আরও অনেক সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন।

ড. ফরিদ শিক্ষা জীবন শুরু করেন যশোর জিলা স্কুল থেকে। এরপর ৭ম শ্রেণী থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। ১৯৭৭ সালে যশোর শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে ১৪তম স্থান এবং এইচএসসিতে ১২তম স্থানসহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯৮৫ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে তিনি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ১৯৮৯ সালে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যান। লন্ডনের রয়েল কলেজ অব পেডিয়াট্রিকস্ অ্যান্ড চাইল্ড হেলথ থেকে উঈঐ, গজঈচঈঐ ও ঋজঈচঈঐ ডিগ্রী লাভ করেন। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল শিক্ষায় চএঈ সম্পন্ন করেন এবং ২০১২ সালে এনএইচএস (ঘঐঝ) ইংল্যান্ড থেকে প্রেস্টিজিয়াস ‘‘ঊীপবষষবহপব অধিৎফ” অর্জন করেন।
এছাড়া তিনি ট্রাস্টি, আল কোরআন একাডেমী লন্ডন, ইডেন একাডেমি কভেন্ট্রি, ডাইরেক্টর, ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ঊইঋঈও), চেয়ারম্যান, কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ঈঅউঋ-টক) সহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

দলীয় মনোনয়ন পাওয়ায় ডা: মো: মোসলেহ উদ্দিন ফরিদ বলেন,বর্তমানে আমি জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্টপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের মাধ্যমে ঝিকরগাছা-চৌগাছা উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে। উপজেলা দু’টির পৌঁরসভা এবং প্রতিটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। প্রতিটি ক্যাম্প থেকে প্রতিদিন গড়ে দুই সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন। ক্যাম্পে ফ্রি ঔষধ ও চশমা বিতরণ করা হচ্ছে। এখান থেকে বাংলায় অনুদিত প্রায় ২০ হাজার পবিত্র কুরআন বিনামুল্যে বিতরণ করা হয়েছে। চলমান এই কর্মকান্ডে ইতিমধ্যে ২০টি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। কিছুদিন আগে যখন ডেঙ্গু’র প্রকোপ বৃদ্ধি পাচ্ছিলো তখন প্রতিটি ইউনিয়নে মশক নিধন কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।
এছাড়া ১৯৮১ সালে এ অঞ্চলের সুপরিচিত আদ-দ্বীন হাসপাতাল প্রতিষ্ঠার সাথে শুরু থেকেই সম্পৃক্ত রয়েছি। বর্তমানে আদ্-দ্বীন ফাউন্ডেশন ৪টি মেডিকেল কলেজ ও ৮টি হাসপাতাল, ৪টি নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর চিকিৎসা সেবা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। এজন্য চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান কাজে সম্পৃক্ত রয়েছি। তাছাড়া ঝিকরগাছা-চৌগাছার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসায় মন্ত্রণালয়ে যোগাযোগ করে কিছু ভবন নির্মাণ এবং সংস্কারের জন্য ফান্ড আনা হয়েছে। ঝিকরগাছা-চৌগাছা উপজেলা দুটিকে আধুনিক-সমৃদ্ধ-আলোকিত-উন্নত এবং সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতি-মাদকমুক্ত ও শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কৃষি, যুব উন্নয়ন, সড়ক যোগাযোগের ক্ষেত্রে উন্নততর এবং সমাজের সকল স্তরের ন্যায়-ইনসাফের ভিত্তিতে শান্তিপূর্ণ ঝিকরগাছা-চৌগাছা গড়ার লক্ষ্যে কাজ করে যেতে চাই।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, প্রেস সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *