২৭৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ২৭৭ বোতল ফেন্সিডিলসহ শফিকুল  (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ শে জানুয়ারী)  সকাল ৯টার দিকে দুর্গাপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে এসব ফেনসিডিলসহ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটকৃত আসামী যশোর কৃষ্ণমাটি পুলের হাট গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে সীমান্তের একটি বাগানে  অবস্থান করছে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই নাজমুল হোসেন  সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে ২৭৭ বোতল ফেন্সিডিল আটক করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামীর নামে মাদক মামলা দিয়ে আদালতে হস্তন্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *