২৫ এপ্রিল থেকে শপিং মল–দোকানপাট খোলা

নিউজটি শেয়ার লাইক দিন

স্বাস্থ্য ডেস্ক:যথাযথ স্বাস্থ্যবিধি মানার শর্তে ২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। সকাল ১০টা-বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে দেয়া এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ এপ্রিল থেকে দোকান-শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি যথাযথ ব্যবস্থা নেবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *