১৮৫ পিছ ইয়াবাসহ যশোরের সন্ত্রাসীও মাদক ব্যবসায়ী হাফিজ গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শীর্ষ সন্ত্রাসীও অস্ত্র, বিস্ফোরক ও একাধিক মাদক মামলার আসামি হাফিজ চৌধুরী (৪৫) ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে।

সোমবার (১৯শে ডিসেম্বর ২০২২)  সন্ধ্যা ৬টার দিকে যশোর কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) এর সদস্যরা তাকে আটক করেন।

গ্রেপ্তার হওয়া হাফিজ চৌধুরী যশোর শংকরপুর মুরগি ফার্মগেট এলাকার কিনাই চৌধুরীর ছেলে।

যশোর র‌্যাব- ৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া হাফিজ চৌধুরী যশোর এলাকার অস্ত্র, বিস্ফোরক এবং মাদক মামলার আসামীও অস্ত্রধারী ক্যাডার। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা ধরনের অপরাধে যুক্ত ছিলেন। গতকাল বিকাল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি হাফিজ যশোর কাজীপাড়া এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে। সন্ধ্যা ছয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে আরো একটি মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *