১০ দিনে গণপিটুনিতে পাঁচজনের মৃত্যু,পুলিশ বলছে সবাই চোর

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর: নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে গত দশ দিনে গণপিটুনিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। পুলিশের ভাষ্য নিহত সবাই আন্তজেলা চোর চক্রের সদস্য।
উল্লেখ্য গত ১৩ জানুয়ারি ভোরে অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। এর পর ২৩ই জানুয়ারী ঝিকরগাছায়ও গরু চোর সন্দেহে একজন ঘটনা স্থলেও অপর জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। সর্ব শেষে আজ শুক্রবার ভোর ৪টায় অভয়নগরের শুভরাড়া গ্রামে ভ্যান চোর সন্দেহে ফের গণপিটুনিতে ইলিয়াস হোসেন শেখ নামে একজন নিহত হয়। এ ঘটনায় আরো একজন গরুত্বর আহত হয়। আহত ব্যক্তি মৃত্যুর সাথে হাসপাতালে পাঞ্জা লড়ছে। নিহত ইলিয়াস (৪০) ও আহত ব্যক্তি উভয় ওই গ্রামের বাসিন্দা।

যশোরে পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলামের কাছে চোর হলেই গণধোলায় দিয়ে মারতে হবে কেন তা জানতে চাইলে তিনি নিউজবাংলাদেশকে বলেন, রাতের আধারে চোর বলে চিৎকার করার সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে গণধোলায় দিলে সেখানে পুলিশের কিছুই করার থাকে না। তাছাড়া পুলিশের পক্ষ থেকে তদান্ত করা হচ্ছে এসব হত্যার সাথে অন্য কোন বিষয় সম্পৃত্যতা আছে কি না? তবে পুলিশের তরফ থেকে প্রচার প্রচারণা চালানো হচ্ছে যে, কোন অপারাধীদের মারধর না করে পুলিশের কাছে হস্তন্তর করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *