অনলাইন ডেস্ক: ঢাকা থেকে সিলেটগামী ট্রেন পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ট্রেনটি ব্রাক্ষ্মণবাড়িয়ায় পৌঁছালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
খবর পেয়ে ব্রাক্ষ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছিল।