হবিগঞ্জে বাস চাপায় নারী-শিশুসহ নিহত ৮

নিউজটি শেয়ার লাইক দিন

হবিগঞ্জ সংবাদদাতা: সিলেটে বাসচাপায় সিএনজি খাদে পড়ে ৬ জনসহ ৮ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় সিলেট হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকায়। তবে এখনো পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত ৮ জনের মধ্যে ২ শিশু ও ১ নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটমুখি বিআরটিএ পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা ৬ জনসহ ৮ জন নিহত হন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শিমুল মোহাম্মদ পলাশ বলেন, ঘটনাস্থল থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১ জন নারী ও ২ ‍শিশু।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান আটজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কিছু সময়ের জন্য সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করেন। এ ঘটনায় হবিগঞ্জ থানা একটা মামলা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *