হত্যা ও অস্ত্র মামলার আসামিকে নৌকা প্রতীক দেয়ার প্রতিবাদে মানববন্ধন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে হত্যা,অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি, মাদক ও চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিকে নৌকা প্রতীক দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় চাঁচড়া চেকপোষ্ট মোড়ে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়লের নেতৃত্বে ঘন্টা ব্যাপি মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্র লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, নৌকা প্রতীক পাওয়া সেলিম রেজা পান্নু আওয়ামী লীগে একজন অনুপ্রবেশকারী, হত্যা ও অস্ত্রমামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি আওয়ামী লীগে আসার পর এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে সন্ত্রাসী বাহিনী গঠন করেছে।

মানববন্ধন থেকে অবিলম্বে সেলিম রেজা পান্নুর মনোনয়ন বাতিল করে পরীক্ষিত যেকোন মনোনয়ন প্রত্যাশীকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *