খুলনা প্রতিনিধি: খুলনার দৌলতপুর থানার রেলিগেট এ্যডামসের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন হোসেন (৬০) নামে এক পুলিশের এসআই নিহত হয়েছেন।
সোমবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ১১ টার সময় দৌলতপুর রেলিগেট এলাকায় সড়ক পার হওয়ার সময়ে একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি পুলিশের একজন অবসরপ্রাপ্ত এসআই ছিলেন।
নিহত পুলিশের এস আই মোশাররফ হোসেন দীর্ঘ ৯ বছর যাবৎ রেলিগেট আকাঙ্ক্ষা আবাসিকের সিরাজ মঞ্জিলের নীচতলা ফ্লাটে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলার ফতেহপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় সোমবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ১১ টার সময় উক্ত সড়ক পার হওয়ার সময় দৌলতপুর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সংগে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এবং নিহত মোশাররফ হোসেন উভয়ই সড়কের উপর পড়ে গড়াগড়ি করতে থাকে। মোশাররফ হোসেনের মাথার বাম পার্শ্বের কানে প্রচন্ড আঘাত লাগায় কান দিয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়। ধারণা করা হচ্ছে প্রচন্ড আঘাত এবং অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
সড়কের পড়ে বেশ কিছু সময় পর টহল পুলিশের পিকআপ ভ্যানে করে দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোটরসাইকেল আরোহী বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মোটরসাইকেলটি দৌলতপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাদ আছর রেলিগেট জামে মসজিদে নামাযে জানাযা শেষে তাঁকে গোয়ালখালি সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।