সিলেট প্রতিনিধি:সিলেটে ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রোববার সকাল পৌনে ৭টার দিকে সিলেট জৈন্তাপুরের সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায়
নিহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।
এতে অটোরিকশার চালক ও একই পরিবারের চারজন নিহত হন। তারা সবাই অটোরিকশায় ছিলেন।
জৈন্তাপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে নিহতদের লাশ সিলেট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পাঠানো হয়েছে।ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী চালক পালিয়ে গেছেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।