ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিনাইদা প্রতিনিধি: ঝিনাইদহে সম্রাট হোসেন (৩০) নামে এক যুবককে কুপিযে হত্যা করেছে । শনিবার দিবাগত রাত দশটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার  চুটলিয়া গ্রামে এ ঘটনাা ঘটে। নিহত সম্রাট চুটলিয়া গ্রামের কৃষক সমির উদ্দিনের ছেলে। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছেন।

 

নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে সম্রাটের বন্ধু সবুজ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।সম্রাট হোসেন ও সবুজ হোসেন বন্ধু হওয়ার কারনে দুজন একই সাথে বিভিন্ন এলাকায় মাটিকাটা মেশিনে কাজ করতো। এরই মাঝে সবুজ যেখানে কাজ করতো সেখানে ভেকু মেশিনের তেল চুরি করার অপরাধে একবার ধরা পড়ে। এ ঘটনা সম্রাট হোসেন এলাকায় বলে দিলে চোর হিসাবে সবুজকে কেও কাজ দেয় না। এ শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই সবুজ পলাতক রয়েছে।

 

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে তদন্ত করে জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের সমির উদ্দিনের ছেলে পদ্মা কোম্পানীর মাটি-কাটা মেশিন ভেকুর চালক হিসাবে চাকুরী করতো। করোনাকালীন সময়ে সে কয়েকদিনের বাড়িতে ছুটিতে আসে। গতরাত ১০টার দিকে পাশ্ববর্তি একই গ্রামের তারই বন্ধু সবুজ তাকে ডেকে নিয়ে বাড়ির সামনে মাঠে নিয়ে পরিকল্পিকতভাবে কুপিয়ে হত্যা করে। পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ হত্যাকান্ডের পর সে পলাতক রয়েছে। তবে এর সঙ্গে অন্য কোন ঘটনা আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এঘটনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *