সিটি ক্যাবলের ‘ডিজিটাল সেট টপ বক্স’র উদ্বোধন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর সিটি কেবল এ ডিজিটাল সেট টপ বক্স উদ্বোধন করা হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির নতুনরূপে আসছে যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেড। যশোর সিটি ক্যাবলে চ্যানেলগুলো এইচডি সম্প্রচারে তাদের নতুন যোগ হয়েছে ‘ডিজিটাল সেট টপ বক্স’। ন্যূনতম ২শ’ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেখার সাথে থাকছে সরাসরি স্যাটেলাইট চ্যানেল থেকে ভিডিও রেকর্ডিং, ভিডিও অন ডিমান্ড, ইলেকট্রিক প্রোগ্রাম গাইড ও আইপি টেলিফোনসহ নানা সুবিধা। গতকাল সন্ধ্যায় যশোর জাবির হোটেল ইন্টারন্যাশনালে ডিজিটাল এইচডি সম্প্রচারে ‘ডিজিটাল সেট টপ বক্স’ সেবার উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। যশোর সিটি কেবল প্রাইভেট লিমিটেডের এডমিন খাইরুল বাসারের পরিচালনায় ও ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মীর মোশারফ হোসেন বাবু। উদ্বোধনকালে শাহীন চাকলাদার বলেন, বাংলাদেশ আজ ডিজিটাল রবে মুখরিত, অথচ ক্যাবল সেবা আশির দশকে পড়ে আছে। এ সেক্টরেই সবচেয়ে বেশি মানুষ কাজ করে। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে সিটি ক্যাবল আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুনরূপে এইচডি সম্প্রচারে ‘ডিজিটাল সেট টপ বক্স’ চালু করছে। যা তথ্য প্রযুক্তির যুগে স্যাটেলাইট টেলিভিশন হবে আরো আধুনিক। উন্নয়নের সরকার জননেত্রী শেখ হাসিনার স্লোগান গ্রাম হবে শহর। আর এই গ্রামকে আধুনিক করতেও এই স্যাটেলাইট চ্যানেল কাজ করবে। আগে থেকে আরো প্রযুক্তি নির্ভর ও এইচডি সম্প্রচারে কাজ করবে ‘ডিজিটাল সেট টপ বক্স’। যার মাধ্যমে ডিজিটাল যশোরকে আরো ডিজিটাল করতে এই কার্যক্রমে ভূমিকা পালন করবে যশোর সিটি ক্যাবল।
যশোর সিটি ক্যাবল’র ‘ডিজিটাল সেট টপ বক্স’ সেবার সম্পর্কে সিটি ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশারফ হোসেন বাবু সাংবাদিকদের জানান, ‘ডিজিটাল সেট টপ বক্স’ এই সুবিধার মাধ্যমে দর্শকেরা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে তাদের পছন্দ অনুযায়ী চ্যানেল দেখতে পারবেন। বিভিন্ন অনুষ্ঠান রেকর্ড করে রাখা যাবে, যা পরে অবসর সময়ে দেখা যাবে। এছাড়া হাই ডেফিনিশন (এইচডি) চ্যানেল, ভিডিও অন ডিমান্ডসহ নানা সুবিধা পাওয়া যাবে এই সেট টপ বক্সের মাধ্যমে। দর্শক চাহিদা, বয়স, রুচি ও ক্রয়ক্ষমতা বিবেচনা করে একাধিক চ্যানেলের বিভিন্ন প্যাকেজ রাখা হয়েছে। বর্তমানে বক্সটির দাম পড়বে ২ হাজার টাকা। কিন্তু আমরা বাজারে চাহিদার ভিত্তিতে ১২শ’ টাকার মধ্যে ক্রয় সীমার মধ্যে আনতে পারবো। আর মাসে সর্বনি¤œ ভাড়া হবে ২শ’ থেকে আড়াই শ’ টাকা। শুরুতে যশোর শহরে এই সেট টপ বক্সের সেবা পাওয়া যাবে। খুব দ্রুত গ্রাম অঞ্চলে নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউল হাসান হ্যাপী, প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান কবির, সাবেক সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ সাংবাদিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *