সাতক্ষীরায় ১৮ পিচ স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৮ পিচ স্বর্ণের বারসহ মিঠু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ।

সোমবার (৬ই ফেব্রুয়ারী ২০২৩) দুপুর ২ টার দিকে তাকে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল ব্রীজ নামক স্থান থেকে পুলিশ তাকে এসব স্বর্ণের বারসহ আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবক সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শওকাত আলীর ছেলে।

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান , স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকায় তারা আগে থেকে অবস্থান নেয়। দুুপুর ২ টার দিকে এক যুবক মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে চাইলে তাদের সন্দেহ হয়। এ সময়ে ওই যুবককে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। পরে মোটরসাইকেল তল্লাশী করে ছিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১৮ পিচ সোনার বার জব্দ করে। যার ওজন ১৮ ভরি। বাজার মূল্য মূল্য ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। আটকৃতের বিরুদ্ধে স্বর্ণ পাচারে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *