সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে ৮ পদে ১৬ প্রার্থী

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) এর দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

এ নির্বাচনে ৮টি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৮ অক্টোবর বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন। এদিন নির্ধারিত সময়ের মধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরে নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।

সভাপতি পদে প্রার্থী আকরামুজ্জামান ও এম আইউব, সহ সভাপতি পদে কাজী রকিবুল ইসলাম ও বিএম আসাদ, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ ও মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর তার প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু, দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ও শেখ জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে তরিকুল ইসলাম তারেক ও মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ও মাহবুবুর রহমান মোহন এবং কার্যনির্বাহী সদস্য পদে এম.এ রহমান ও হানিফ ডাকুয়া। নির্বাচনে সভাপতি পদে এসএম সোহেল ও সহসভাপতি পদে রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে এক ঘন্টা বিরতি দিয়ে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে গত সোমবার ৮টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। পরে মনোনয়নপত্র জমা দেন ১৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *