স্টাফ রিপোর্টার: দেশে করোনাভাইরাস মহামারী রূপ ধারণ করায় ভারতে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা এখন থেকে সপ্তাহে তিন দিন বাংলাদেশে ফিরতে পারবেন। এমনই একটি আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেনাপোল ইমিগ্রেশনে এসেছে বলে জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের কর্মকর্তারা।
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে এ ধরনের এক আদেশ দেওয়া হয়েছে। আদেশের পরিপেক্ষিতে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ তিন দিন শুধুমাত্র ভারত থেকে যাত্রীরা দেশে ফিরতে পারবেন।
এতে শনিবার (৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে কোনও বাংলাদেশি বা ভারতীয় যাত্রী বাংলাদেশে ঢুকতে পারেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ আমার দফতরে এসেছে। আদেশে বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে তিন দিন ভারত থেকে ভারতীয় কিংবা বাংলাদেশি যাত্রী সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিনদিন ফিরতে পারবেন। এ সময় তাদের অবশ্যই করোনা নেগেটিভের সনদ এবং ভারতীয় হাইকমিশনারের এনওসি সঙ্গে আনতে হবে। এ আদেশ কার্যকর হওয়ায় আজ কোনও যাত্রী বাংলাদেশে প্রবেশ করেনি।