যশোরে লাশের মিছিলে যোগ হলো আরো ১৭ জন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে কোন ভাবেই কমছে না করোনা ভাইরাসের আক্রান্ত ও নিহতের সংখ্যা। প্রতিদিনই জেলায় নতুন নতুন রেকর্ড অতিক্রম করছে। গত ২৪ ঘন্টায় এ জেলায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো ১৭ জন।

 

শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিটে তারা মারা গেছেন । নিহতদের অধিকাংশ বয়স ৬০ থেকে ৮০ বছরের মধ্যে।একই সময়ের মধ্যে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৪২ নমুনা পরীক্ষা করে আরো ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন।

তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যশোরের করোনা পরিস্থিতি ভয়াবহ । জেলায় প্রতিদিনই করোনয় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। সংক্রমণ ঠেকাতে জেলায় পুলিশ-সেনাবাহিনী- বিজিবি ও আনসার সদস্যরা মাঠে কাজ করছে। আগামী আরো এক সপ্তাহ যশোরে করোনা ভাইরাসের সংক্রমণ আরো বাড়তে পারে বলে তিনি জানান। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দেন ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *