শোক ও শ্রদ্ধায় শহীদ সাংবাদিক মুকুলের মৃত্যুবার্ষিকী পালিত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:শোক ও শ্রদ্ধায় শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে যশোরের সাংবাদিকরা নানা কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল প্রতিবাদী কালোব্যাজ ধারণ, শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা ও দোয়া মাহফিল।

শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোর থেকে সাংবাদিকরা শোক র‌্যালি করে শহরের চারখাম্বা মোড়ে হত্যারস্থলে পৌছায়। এরপর সাংবাদিকদের সংগঠনগুলো ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এরপর যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক রানারসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

পরে প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *