স্টাফ রিপোর্টার: যশোরে নতূ পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ যোগদান করেছেন।
শনিবার (৩১শে আগস্ট) তিনি যশোরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এ সময়ে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এরপর নবাগত পুলিশ সুপারের কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স পরিদর্শন করেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর, মোঃ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।